শফি প্রেজেন্ট কলেজ রোড নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন রুবেল এমপি : শেরপুর ফুটবল একাডেমির শুভ সুচনা

ঝিনাইগাতী প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে শফি প্রেজেন্ট কলেজ রোড নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার রাতে ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কলেজ মাঠে
এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
ঝিনাইগাতী কলেজরোড স্টুডেন্ট ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ ও সদস্য সচিব লুৎফর রহমান সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
মাদক বিরোধী এ টুর্নামেন্টের উদ্বোধন করে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, আমাদের যুব সমাজকে মাদক ও অন্যান্য অপকর্ম ছেড়ে খেলার মাঠে ফিরে আসতে হবে। এজন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন সীমান্তে মাদক পাচার বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় শেরপুর ফুটবল একাডেমী ঝিনাইগাতী ঢাকা মোড় ফুটবল একাদশ কে ৪-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করে।
















