⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নকলায় সাংবাদিক মামুনের বাসার সামনে কাফনের কাপড় ও মোমবাতি, চিরকুট উদ্ধার

HTML tutorial

নকলা সংবাদদাতা :
‎শেরপুরের নকলা উপজেলায় দৈনিক বাংলা পত্রিকার সাংবাদিক ও নকলা উপজেলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. মামুন মিয়ার বাসার সামনে কাফনের কাপড়, মোমবাতি ও হুমকিসূচক চিরকুট রেখে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় মামুন মিয়া ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছে। তাঁর বাসার সামনে এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের নিরাপত্তা দাবি করা হয়েছে।
‎
‎জানা যায়, দীর্ঘদিন ধরে নকলা উপজেলায় মাঠপর্যায়ে সাংবাদিকতা করে আসছেন মো. মামুন মিয়া। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার কারণে বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব চাপ ও ভয়ভীতিকে উপেক্ষা করেই পেশাগত দায়িত্ব পালনে অবিচল রয়েছেন তিনি।
‎
‎অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তাঁর বাসার সামনে একটি লাল ব্যাগ রেখে যায়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে ব্যাগটি দেখতে পান সাংবাদিক মামুন মিয়া। পরে ব্যাগটি খুলে দেখতে পান, এর ভেতরে কাফনের কাপড়, মোমবাতি এবং একটি চিরকুট রয়েছে। চিরকুটে লেখা ছিল—আপনার জন্য বিশেষ উপহার, আপনি ভালো হয়ে যাবেন।’
‎
‎এমন বার্তাকে নিছক উপহার হিসেবে দেখার সুযোগ নেই। কাফনের কাপড় ও মোমবাতির সঙ্গে এমন চিরকুট রেখে যাওয়ার ঘটনা একজন সাংবাদিককে ভয় দেখানো এবং তাঁর পেশাগত স্বাধীনতার ওপর চাপ সৃষ্টির অপচেষ্টা কি না, তা তদন্তের মাধ্যমে বের করা জরুরি।
‎
‎ঘটনাটি দেখতে পেয়ে সাংবাদিক মামুন মিয়া তাৎক্ষণিকভাবে নকলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে থাকা সামগ্রী পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
‎
‎এ বিষয়ে সাংবাদিক মো. মামুন মিয়া জানান, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং সত্য প্রকাশের চেষ্টা অব্যাহত রাখার কারণেই তাঁকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে এসব হুমকিতে তাঁর কলম থেমে থাকবে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‎
‎এদিকে একজন সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়, আর জনস্বার্থে সত্য তুলে ধরা কোনোভাবেই ভীতির কারণ হতে পারে না। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয় দেখানো, হুমকি দেওয়া কিংবা মানসিক চাপে রাখার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ।
‎
‎এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি, ‎তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে এমন সামগ্রী রেখে গেছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত হুমকি রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

14 November 2026

নকলায় সাংবাদিক মামুনের বাসার সামনে কাফনের কাপড় ও মোমবাতি, চিরকুট উদ্ধার

www.protidinerchithi.com