⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

HTML tutorial

শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। ১৪ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়ালি যুক্ত হয়ে চার শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সদর উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭ হাজার ১৫০জন কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি (DAP) ও ১০ কেজি এমওপি (MOP) সার দেওয়া হবে।

এসময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.নিজাম উদ্দীন, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আঙ্গুর মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.রবিউল ইসলাম সজিবসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

14 November 2026

শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

www.protidinerchithi.com