Home » ঢাকা উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা অফিস :
যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
৮ নভেম্বর রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমান রাজকে। আর সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
নিউজ ডেস্ক :

















