⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্র লীগের তিন নেতা গ্রেপ্তার

HTML tutorial

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্র লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাপমারি ইমাম বাড়ির দুলাল আহমেদ এর ছেলে ও শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান খান, যোগিনীভাগ গ্রামের আতাব উদ্দিন এর ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ উজ্জল মিয়া।

১৪ই নভেম্বর রোমান খান কে ফরিদপুর সালথা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শেরপুর সদর উপজেলার চশেরপুর ও ভাতশালা ইউনিয়নে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ।

পুলির জানায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এসব কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি চেষ্টা চালাচ্ছিল। টের পেয়ে পুলিশ অভিযান শুরু করে ১৪ নভেম্বর পুলিশ শহিদুল ইসলাম, উজ্জল মিয়া ও রোমান খান কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আরো অন্য মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

14 November 2026

শেরপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাত্র লীগের তিন নেতা গ্রেপ্তার

www.protidinerchithi.com