Home » শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
নাশকতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগ শেরপুর শহর শাখার সহ-সভাপতি ফখরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে শেরপুর জেলা শহরের শীতলপুর মোড় এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ১২ নভেম্বর বিকেলে আদালতে হাজির করা হলে তাকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ফখরুল হাসান শহরের ঢাকলহাটী মহল্লার মৃত কেরামত আলীর ছেলে। তিনি জেলা ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতিও।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক লীগ নেতা ফখরুল হাসানকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
নিউজ ডেস্ক :

















