স্টাফ রিপোর্টার :
শেরপুরের শ্রীবরদীতে এক্সাম হিরো নামে একটি শিক্ষা বিষয়ক অ্যাপস উদ্বোধন করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সব ধরনের প্রশ্ন সমস্যা ও সমাধান খুঁজে পাবেন। এ অ্যাপসের উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা সংবর্ধনা প্রদান করা হয়।

১৩ নভেম্বর শুক্রবার রাতে শ্রীবরদী উপজেলা হল রুমে ‘এক্সাম হিরো লার্ন এন্ড গ্রো’ (exam hero learn & grow) এর আয়োজনে এক্সাম হিরো অ্যাপস উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক ব্যারিস্টার শাহাদাত হোসেন এবং এই অ্যাপস সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন অ্যাপস ডেভেলপার হৃদয় হাসান।
শেরপুরের উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
আরো বক্তব্য রাখেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ, বিএনপি নেতা মোঃ দুলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন দুলাল, ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন, জেলা ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের স্থানীয় বিএনপি ও জামায়েত নেতা সহ উপজেলায় প্রায় দেড় শতাধিক এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এক্সাম হিরো অ্যাপসে যা যা থাকছে তা তুলে ধরেন এক্সাম হিরোর ডেভলপার হৃদয় হাসান।
শিক্ষা বিষয়ক এক্সাম হিরু উদ্বোধন কড়াই খুশি এলাকার শিক্ষার্থীরা। তাদের দাবি এ এক্সাম হিরোর মাধ্যমে তারা সহজেই অনেক কিছু জানতে পারবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এমপি এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বলেন, সরকার শিক্ষাব্যবস্থা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে মাদক নির্মূলে জিরো টলারেন্স দেখাবেন বলে অনুষ্ঠানে জানান তিনি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন গারো পাহাড়ি এলাকায় বালু পাথর উত্তোলন সহ নানা আপকর্মের জন্য আমাদের লোকজনকে অনেকে দায়ী করেন। কিন্তু কথাটা ঠিক না। আমরা এটাকে বন্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সংসদ সদস্য রুবেল আরো বলেন বিগত ১৬ বছর দেশের খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি আমাদের ছেলে-মেয়েদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে নানা উদ্যোগ গ্রহণ করছে।
জেলা প্রশাসক ফরিদী ইয়াসমিন বলেন হিরো এক্সাম এক্স এর মত এপ্স গুলো আমাদের শিক্ষার্থীদের সহজ শিক্ষা গ্রহণে সহায়তা করে থাকে আমরা এ ধরনের উদ্যোগকে সব ধরনের সহযোগিতা করব তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশের আহ্বান জানান।

















