⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

HTML tutorial

 

ঢাকা অফিস :
রাজধানী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এ কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা দক্ষিণে যে আহ্বায়ক কমিটি গঠন করেছিল বিএনপি, তাতে আহ্বায়ক ছিলেন রফিকুল আলম মজনু, সদস্য সচিব ছিলেন তানভীর আহমেদ রবিন।

প্রায় দুই বছর পর সিটি করপোরেশন নির্বাচনের তোড়জোড়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হলো।

দক্ষিণের আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিব করা হয়েছে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।

ঢাকা দক্ষিণে আহ্বায়কের পদ পাওয়া বীর মুক্তিযোদ্ধা সালামও বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের দায়িত্বে রয়েছেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে ডেপুটি মেয়রের পদেও ছিলেন তিনি।

সালাম দীর্ঘদিন ঢাকা মহানগর (অবিভক্ত) বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তখন এই কমিটির সভাপতি ছিলেন সাদেক হোসেন খোকা (প্রয়াত)।

পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছিলেন সালাম। ২০২১ সালে সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব ছিলেন রফিকুল আলম মজনু।

এ বছর অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সালাম প্রার্থী হননি। তবে গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্টও ছিলেন তিনি।

ডেমরা-জুরাইনের এক সময়ের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে রবিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন, তবে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে হেরে যান তিনি।

আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর আগে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পদেও রয়েছেন।

আ ন ম সাইফুল ইসলাম আগের আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক ছিলেন। শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি তিনি।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

08 November 2026

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

www.protidinerchithi.com