⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

HTML tutorial

জামালপুর প্রতিনিধি :
জামালপুরে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘাটাইল থেকে আসা বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় টিম ১৪ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তুটি দেখতে পায় পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুরো ওভারপাসে যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এরপর রাতে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ফ্লাইওভারের কাছে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করে। এসময় বিকট বিস্ফোরনের শব্দ পাওয়া যায়।

তবে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন- ‍“রাজনৈতিকভাবে আতঙ্কিত করার জন্য সেই কথিত ফ্যাসিস্ট-এর দোষররা নানাভাবে ষড়যন্ত্র করছে, নানা ভাবে দেশকে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকের বোমা সদৃশ বস্তুটি সেটা তারই একটি অংশ। তবে আমরা বলতে চাই- এটি করে জামালপুরে অস্থিতিশীল করা যাবে না। জামালপুরকে আতঙ্কিত করা যাবে না।”

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

14 November 2026

জামালপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

www.protidinerchithi.com