⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

HTML tutorial

জামালপুর প্রতিনিধি :

ডায়াবেটিস দিবস উপলক্ষে জামালপুরে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর (শনিবার) জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রা পূর্ব ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সভাপতি ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং ডায়াবেটিস হাসপাতাল সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

14 November 2026

জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.protidinerchithi.com