⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

১০৫০ ইউপিতে প্রথম ধাপে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোর অগ্রাধিকার: ইসি সচিব

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে । পাশাপাশি ৬ বছর বয়সীদেরও তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

৮ নভেম্বর রোববার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আখতার আহমেদ।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

এছাড়া ইসি ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

08 November 2026

১০৫০ ইউপিতে প্রথম ধাপে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোর অগ্রাধিকার: ইসি সচিব

www.protidinerchithi.com