আবু হানিফ :
শেরপুরে জাতীয় বিপ্লব ও সাংহতি দিবস উপলক্ষে শেরপুর সদর উপজেলা ও শহর বিএনপি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহরের থানারমোড়ে এক সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনের সামনে থেকে বর্ণাঢ্য এ র্যালি বের করা হয়।
র্যালির নেতৃত্ব দেন এবং সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।
সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুনুর রশীদ, জেলা জাসাসের সভাপতি বিপুসহ আরো অনেকে।
সমাবেশে বক্তাগন বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে থেকে যেসব ষড়যন্ত্র করছে তা বিএনপি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।

















