Home » সরিষাবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে। দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ ফরিদুল কবীর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন। পরে একটি বিরাট র্যালী শহরের প্রধান প্রধানর সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
নিউজ ডেস্ক :

















