⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান, জায়গা হয়নি বাবর-রিজওয়ানের

HTML tutorial

কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে চোটে পড়েন ফখর জামান। আসন্ন এশিয়া কাপের আগে পাকিস্তানি ব্যাটসম্যান পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা, এ নিয়ে শঙ্কা জাগে। সে সময় বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, এশিয়া কাপের দলে ফখরের চোটের সুবাদে জায়গা পেতে পারেন বাবর আজম।

আজ রোববার এশিয়া কাপ ও তার আগের ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। ১৭ সদস্যের স্কোয়াডে নাম আছে ফখর জামানের। এতে বাবর আজমের টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটা বাস্তবে রূপ নেয়নি।

শুধু বাবর আজম নয়, অনুমিতভাবে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের। এছাড়া তারকা পেসার নাসিম শাহকেও দলে রাখেননি নির্বাচকরা।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ সেপেম্বর, ওমানের বিপক্ষে। এর দুদিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা। আর ১৭ সেপ্টেম্বর স্বাগতিক আমিরাতের বিপক্ষে লড়বে পাকিস্তান।

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে তার আগে আফগানিস্তান ও আমিরাতের সঙ্গে একটি ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ আগস্ট শুরু হয়ে এ সিরিজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড:

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

HTML tutorial

Leave a Reply