⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের পরিচিতি অনুষ্ঠানে মানুষের ঢল

HTML tutorial

চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুর এর নবগঠিত কমিটির পরিচিতি, ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষায় অবদান রাখায় ৬ গুনীজনকে সম্বর্ধনা ও সুপার কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন শেরপুর সদরের কামারেরচর কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মানুষের ঢল নামে। শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফারিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত ও দৈনিক তথ্যধারার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুরের সভাপতি এমএ রশীদ বিএসসি। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মেরাজ উদ্দিন।

অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে অবদান রাখায় ছয়জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন, শিক্ষায় সংগঠনের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান দুলাল, ক্রীড়া সংগঠক হিসেবে সহসভাপতি হোসাইন মারুফ, তরুণ সমাজ সেবক হিসেবে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সেবা মূলক কাজে যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম প্রমানিক, বাউল সঙ্গীতে যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর বয়াতি, নারী খেলোয়াড় হিসেবে জাতীয় পর্যায়ের নারী ফুটবলার ও সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ভাবনা আক্তার।
পরে সুপারকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধন প্রাপ্ত দুই একাডেমি ময়মনসিংহের উদয়ন ফুটবল একাডেমি ও শেরপুর ফুটবল একাডেমি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এখেলায় নির্ধারিত সময়ে কোনদলই গোল করতে না পারায় গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ৭-৬ গোলের ব্যবধানে শেরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে উদয়ন ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।

হাজার মানুষের উপস্থিতিতে দুই দলের তরুণ খেলোয়াড়দের ক্রীড়া নৈপূন্য দেখে মুগ্ধ হন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি, জেলা প্রশাসক মিজ্‌ ফারিদা ইয়াসমিনসহ সকল অতিথিবৃন্দ। প্রশংসিত হন উদয়ন ফুটবল একাডেমির কোচ জনাব মিন্টু ও শেরপুর ফুটবল একাডেমির কোচ মোঃ মেরাজ উদ্দিন। তারা দুজনই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সি ডিপ্লোমাধারী কোচ।

এদিকে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের তরুণ ও যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সুষ্ঠু বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। মোবাইল গেমিং, মদ জুয়ায় আসক্ত হয়ে আমাদের তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সে পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথে পরিচালিত করতে হবে। আর এ জন্য তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। আসতে হবে খেলার মাঠে।

জেলা প্রশাসক মিজ্‌ ফারিদা ইয়াসমিন বলেন, তরুণদের খেলায় ফিরিয়ে আনতে হলে ঘনঘন খেলার আয়োজন করতে হবে। সুষ্ঠু বিনোদন ও ক্রীড়া চর্চা সুন্দর সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনে আমরা সবধরনের সহযোগিতা করবো।

HTML tutorial

Leave a Reply