⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি উজ্জল সা: সম্পাদক আসিফ

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
দীর্ঘ আড়াই বছর পর শেরপুর জেলা ছাত্রদলের আট সদস্যে অপূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে দুই সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় কমিটি।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলকে সভাপতি ও খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদক করে আগামী ত্রিশদিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১২মে রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা প্রদান করা হয়।
এরআগে ২০২৩ সালের ৩ ডিসেম্বর নিয়ামুল হাসান আনন্দকে সভাপতি ও নাঈম হাসান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে আট সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে নিয়ামূল হাসান আনন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হওয়ায় তার স্থলে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলো।

HTML tutorial

Leave a Reply