⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট ছেলে ও মেউর চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভ

HTML tutorial

নতুন কুড়ি স্পোর্টসের ক্রিকেট বালক- বালিকার চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভ

স্পোর্টস রিপোর্টার:
নতুন কুড়ি স্পোর্টস এর ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা ৯ মে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেটের ছেলে ও মেয়ে উভয় ইভেন্টেই নকলা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেরপুর পৌরসভা।
খেলাশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), ইশতিয়াক মজনুন ইশতি; জেলা ক্রীড়া শিক্ষা অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ আরো অনেকে।
প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এমপি খেলোয়াড়, কোচ ও আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দীর্ঘদিন পর পুনরায় শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে এ অঞ্চলের ছেলে-মেয়েরা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি তাঁর বক্তব্যে জেলা প্রশাসক, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জেলার উদীয়মান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ছেলেদের ইভেন্টে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শেরপুর পৌরসভা নির্ধারিত ১০ ওভার ৪ উইকেটের বিনিময়ে ১৩৫ রান করে। এতে রায়হান অপরাজিত ৪১ রান ও আরাফাত ৩৮ রান করে। জবাবে নকলা উপজেলা ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৯৪ রান তুলতে সক্ষম হয়। এতে ৪১ রানে পরাজিত হয়ে রানারআপের ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
এসময় শেরপুর পৌরসভার ময়নুল ইসলাম আদিল দুই ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করে। খেলায় ৩৮ রান ও একটি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয় পৌরসভার আরাফাত।
ক্রিকেট মেয়েদের ইভেন্টেও নকলা উপজেলাকে পরাজিত করে শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

HTML tutorial

Leave a Reply