স্পোর্টস রিপোর্টার :
শেরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
২৬ এপ্রিল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ মামুনুর রশিদ পলাশ। এছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন বয়সী খেলোয়াড়, কোচ, সাংবাদিক এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি নিয়মিত চর্চা, সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শেরপুরের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করবে।

















