⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পলন করলো জেলা প্রশাসন

HTML tutorial

সাঈদ আহমেদ সাবাব :
শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন, সড়কদ্বীপ ও সড়কসজ্জার কর্মসূচিও পালন করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব এবং শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল প্রমুখ।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি সিনেমা হল ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন এবং দিনব্যাপী শিশু পার্কগুলো উন্মুক্ত রাখা হয়।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

08 November 2026

শেরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পলন করলো জেলা প্রশাসন

www.protidinerchithi.com