Home » ১৬ বছরেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা যাবে: ইসি সচিব
১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এসব কথা জানান।
এসময় ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। আগামীকাল বুধবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সকল তথ্য একত্রিত করে কমিশনে উপস্থাপন করা হবে। আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং হয়ে দ্রুত কমিশনে আসবে বলে আশা নির্বাচন কমিশনের।’
আখতার আহমেদ বলেন, ‘সীমানা আইন নিয়ে আদালতে যাওয়ার সুযোগ সীমিত। পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য অ্যাপস তৈরি করা হচ্ছে। এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে। এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার দরকার হবে না।’
নিউজ ডেস্ক :

















