⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

HTML tutorial

দেশে চলমান গ্যাসসংকটের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন তিনি। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিন্দ্য ইসলাম বলেন, ‘গ্যাসের সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে দুপুরে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ যেকোনো ধরনের সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে মালয়েশিয়া সরকারের কাছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, এ ব্যাপারে মালয়েশিয়া সরকার দ্রুততম সময়ে সাড়া দেবে বলে আশা করছে বাংলাদেশ।

এর আগে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংকট নিরসনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে কিছুদিন ধরে আমদানি গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল সংকট নিরসনে কাজ করছে।’

আগামী সপ্তাহের শুরুতেই ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহর আশা করেন তিনি। দুই সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত এফএসআরইউ-টি পুরোপুরি সচল হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।

HTML tutorial

Leave a Reply