বিশেষ প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন যে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তার কার্যক্রমে দেশবাসীর কাছে প্রশংসিত হচ্ছেন। ইতিমধ্যে তিনি প্রমাণ করেছেন, নিজের ভাগ্যের উন্নয়ন নয় দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর কিছু লোক অপপ্রচার চালালেও বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে দেশ থেকে চাঁদাবাজ ও দূর্নীতিবাজরা পালাতে শুরু করেছে। মদ, জুয়া, চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি সরকার। তিনি বলেন, সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় শুধু বিএনপির বিজয় নয়। এ বিজয় বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষের বিজয়। মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলার তাঁতি হাটি ইউনিয়নের ছনকান্দা বটতলা বাজারে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সাথে ইফতার ও দোয়া মাহফিল শেষে রাতে শুকরিয়া আদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় উপলক্ষে সর্বোস্তরের জনগকে নিয়ে ৫মার্চ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ শ্রদ্ধার সাথে অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল সহ সর্বস্তরের বিপুল সংখ্যক জনসাধারণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করেন।

















