⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

যুক্তরাষ্ট্র আজই নিশ্চিত করে দিল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

HTML tutorial

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ নেপালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ে সুপার সিক্সে সবার শীর্ষে উঠেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের এমন দাপটে জয়ের পর নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের কারণে আরও দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের জায়গা নিশ্চিত করল বাংলাদেশ।

চলতি বছরের ১২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ দলের এই বিশ্বকাপে ৮ দল আগেই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নিজেদের স্থান নিশ্চিত করেছে, নেপালে বাছাই পর্ব খেলে বাকি ৪টি দল জায়গা পাবে। এর মধ্যে আজ সবার আগে অপরাজিত থেকে টানা ৫ জয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল বাংলাদেশের মেয়েরা।

নেপালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শুরু থেকেই দাপটের সঙ্গে নিজেদের শক্তির জানান দিয়ে আসছিল নিগার সুলতানা জ্যোতির দল। আজ থাইল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৬ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস।

সুপার সিক্সে এটি বাংলাদেশের প্রথম জয় হলেও গ্রুপ পর্বের ৪ জয় নিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা।

মূলত সুপার সিক্সে আরও ৫ টি দল খেললেও বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে মাত্র ৩টি দল। বাছাই পর্বের নিয়ম অনুযায়ী একই গ্রুপে খেলা প্রতিপক্ষের সঙ্গে সুপার সিক্সে কোনো ম্যাচ থাকবে না। ফলে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে খেলা নিগার সুলতানাদের সুপার সিক্সে প্রতিপক্ষ স্কটল্যান্ড, নেদারল্যান্ড ও থাইল্যান্ড।

আজ থাইল্যান্ডের বিপক্ষে জয়ে সুপার সিক্সে বাংলাদেশের পয়েন্ট ৬। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার ওপরে বাংলাদেশ। নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের কারণে বাছাই পর্বের শীর্ষ চারের মধ্যে থাকা নিশ্চিত হয়েছে নিগার সুলতানাদের।

আগে ব্যাট করতে নেমে ডাচদের ১৩০ রানের লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্রের মেয়েরা। লক্ষ্য তাড়ায় নেমে ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান তুলতেই বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে ২১ রানে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। আর তাতেই সুপার সিক্সে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডাচরা। সেই সঙ্গে শীর্ষ চারে যাওয়ার সম্ভাবনাও কমে এসেছে যুক্তরাষ্ট্রের। বর্তমানে ৬ দলের মধ্যে ৩ ম্যাচে ৩ হারে ৫ নম্বর স্থানে আছে যুক্তরাষ্ট্র।

HTML tutorial

Leave a Reply