⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

‘সারা দেশে দেড় হাজার কিলোমিটার সড়কের অবস্থা খারাপ, ঠিক হবে ডিসেম্বরের মধ্যে’

HTML tutorial

সারা দেশে দেড় হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক খারাপ অবস্থায় আছে। ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সড়ক উপদেষ্টা বলেন, বর্তমানে সড়কের নির্মাণ ব্যয় ৩০ ভাগ বেশি। এটি কমাতে গঠন করা হয়েছে রিভিউ কমিটি।

মুহাম্মাদ ফাওজুল কবির বলেন, মানুষের চলাচল, রাস্তার অবস্থা ও পরিমাণ বিবেচনা করে সড়ক মেরামত করা হবে। শুধু খোয়া ফেলে দিয়ে দায়সারাভাবে এসব রাস্তার সংস্কার হবে না। কংক্রিট করা হবে।

উপদেষ্টা জানান, শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। এর ফলে সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানান তিনি।

ব্যাটরিচালিত অটোরিকশার সঙ্গে কর্মসংস্থান জড়িত তাই সেসব বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, অটোরিকশাগুলো যেন অবৈধভাবে রিচার্জ করতে না পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে।

HTML tutorial

Leave a Reply