শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ আজ ২ আগস্ট রবিবার দুপুর সাড়ে বারোটায় নেত্রকোনা সদর উপজেলার মোক্তারপাড়া আদর্শ সোসাইটি এর উদ্যোগে ডেংগু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট,সদর পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা,অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার। এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সুধীজন,তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণী পেসার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল হক বলেন, ডেংগু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এবং তিনি আরও বলেন,মোক্তারপাড়া আদর্শ সোসাইটি এটি একটি মহতী উদ্যোগ গ্রহণ করছে। নেত্রকোণাকে একটি পরিচ্ছন্ন,সচেতন ও সুস্থ নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
















