⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা জামিনে কারামুক্ত

HTML tutorial

কুড়িগ্রাম সংবাদদাতা :
সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার এজি মাহমুদ।

তিনি জানান, ১০ দিন কারাভোগের পর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে হাইকোর্টে আগাম জামিন চাইলেও তা নামঞ্জুর হয়। পরে জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সেটিও বাতিল হয়। পরে আবার হাইকোর্টে আবেদন করলে ৯ সেপ্টেম্বর তাকে ছয় মাসের জামিন দেন আদালত।

ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৩ মার্চ রাতে। ওইদিন কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে এক বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

পরদিন তিনি জামিনে মুক্তি পান এবং ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ হয়। পরে আরিফুল ইসলাম তৎকালীন ডিসি সুলতানাসহ ৩০–৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট জমা দেয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন: সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম।

HTML tutorial

Leave a Reply