⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ঈদযাত্রার বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিশুসন্তানসহ স্বামী–স্ত্রী নিহত

HTML tutorial

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি ও তাদের শিশুসন্তান নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এদের মধ্যে শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। বাকি দুজন তার স্ত্রী ও সন্তান। দুর্ঘটনায় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন শরিফুল। পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এসআই আরও জানান, ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

HTML tutorial

Leave a Reply