⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গাছে ঝুলন্ত অবস্থায় ব্যাংক কর্মচারীর মরদেহ উদ্ধার

HTML tutorial

শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় লোকজন ওই সাবেক কৃষি ব্যাংক কর্মচারীর মরদেহ একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

ধারণা করা হচ্ছে, তিনি গাছে চড়ে রশি দিয়ে গলায় ফাঁস দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, হুমায়ুন কবির বাবু পারিবারিক কলহের জেরে মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।

HTML tutorial

Leave a Reply