⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মাদক বিরোধী প্রচারনার ফুটবল খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

HTML tutorial

সাঈদ আহমেদ সাবাব :

কৌতুহলে মাদক নিলে, জীবন হবে অর্থহীন
পরিবারে নেমে আসবে দূর্দশা সীমাহীন। মাদক ছেড়ে মাঠে আসুন, সুন্দর জীবন গড়ুন” এ শ্লোগানকে সামনে রেখে চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুরের সহযোগিতায়” নলবাইদ চ্যালেঞ্জ ক্লাবের উদ্যোগে শেরপুর সদরের নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুপার কাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাদক বিরোধী প্রচারনার অংশ হিসেবে ৫ জুলাই বিকেলে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজ নাসরিন আক্তার। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহমুদুল হাসান। উদ্বোধক ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আক্রামুজ্জামান রাহাত।
চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এমএ রশীদ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্রীড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ মেরাজ উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ হামিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ সহ আরো অনেকে।

খেলায় ৩-১ গোলে ব্রাজিল ফুটবল একাদশকে পরাজিত করে আর্জেন্টিনা সুপার টীম চ্যাম্পিয় হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজ নাসরিন আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছে। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ সবসময় সজাগ রয়েছে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আর্জেন্টিনার ৭নম্বরধারী খেলোয়াড় সিহাব।

HTML tutorial

Leave a Reply