⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নেত্রকোণায় সাড়ে ৬ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

HTML tutorial

নেত্রকোণায় ৬ লাখ ৪২ হাজার ৫৪৮ শিশুকে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। আজ সোমবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন গোলাম মওলা নঈম জানান, আগামী ১২ অক্টোবর থেকে জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ছাড়াও ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সের সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। বর্তমানে ভ্যাকসিনের জন্য রেজিস্টেশনের কাজ চলছে। এরইমধ্যে জেলায় ২৩ শতাংশেরও বেশি শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, শিশুদের সুরক্ষায় টাইফয়েডের টিকা দেওয়া জরুরি। টাইফয়েডের টিকা অত্যন্ত নিরাপদ। প্রত্যেক শিশুকে ১ ডোজ করে টিকা দেওয়া হবে। এক মাসব্যাপী এই টিকা কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসান কবীর রিয়াদ। এ ছাড়া জেলার বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply