⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

নালিতাবাড়ীর তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও

HTML tutorial

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। ২২ জুন সোমবার দুপুরে তিনি এই পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), বিজ্ঞান, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উৎসাহিত করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন বলেন, ইউএনও স্যারের জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে গভীর আগ্রহ রয়েছে। তিনি খুব সহজেই শিক্ষার্থীদের সঙ্গে মিশে তাদের পাঠদানের মান যাচাই করেন। তবে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রধান শিক্ষক আরোও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আনতে একাধিকবার অভিভাবক সভা, হোম ভিজিট এবং নিয়মিত ফোনে যোগাযোগ করা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না।

বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশে জানায়, সরকারি বিধান অনুযায়ী শিক্ষাবর্ষে ৭৫ শতাংশ কার্যদিবসে উপস্থিত না থাকলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

HTML tutorial

Leave a Reply