⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ

HTML tutorial

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা, ঝিনাই ও সুবর্নখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মীর কুটিয়া গ্রামে যমুনা নদী ভাঙন দেখা দেয়ায় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বৃহঃবার (৩ জুলাই) নদী ভাঙনের কবলে পড়ে বদিউজ্জামান বদি, শওকত, শফিকুল, রেজাউল করিম, মজিদ, সাগর মিয়াসহ ৮ পরিবার নিঃস্ব হয়ে গেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহায়তায় ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও তারা মানবেতর জীবন যাপন করছেন। ভাঙ্গন কবলিত স্থানে অনেক পরিবার পৈত্রিক ভিটায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্দেশে নদী ভাঙ্গনে তিন গ্রামের হতাশাগ্রস্ত মানুষের দুঃসময়ে পাশে দাড়ানোর ঘোষনা দিয়েছে।

গত বুধবার উপজেলার পিংনা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিকেলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে। পরে পিংনা ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এক সমাবেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আয়োজিত সমাবেশে পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম নাজু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশীদ তালুকদার, বাউল বদিউজ্জামান বদি, যুবদল নেতা মন্ডল মিয়া, রবিন তালুকদার, মকবুল হোসেন, রাজু আহম্মেদ, মোহাম্মদ আলী, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা মজনু মিয়া প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা, নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য সরকারী সহায়তার দাবী জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানিয়ে নেতারা বলেন, বিএনপি সব সময়ই জনগণের দুঃসময়ে পাশে থাকে। ক্ষতিগ্রস্থ্যদের দ্রুত সরকারি সহায়তা এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

HTML tutorial

Leave a Reply