Home » ঝিনাইগাতীতে ৪৫হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের ঝিনাইগাতীতে ৪৫হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করা হয়েছে। ২ জুলাই বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিস কর্তৃক এসব চারা ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম খান, সহ-সভাপতি ফজলুল হকসহ বিভিন্ন নার্সারী মালিকরা।
পরিবেশের জন্য হুমকি এবং রাক্ষুসী গাছ হিসেবে খ্যাত ইউক্যালিপটাস ও আকাশমনি চারা রোপণে সরকারিভাবে বিধিনিষেধ আরোপ করে। এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিস এই উপজেলার ২৯টি নার্সারী থেকে ১লাখ ২৭হাজার চারা নিধনের পত্র প্রেরণ করে সংশ্লিষ্ট দপ্তরে। পরে প্রতি চারা ৪টাকা হারে প্রণোদনার মাধ্যমে ৪৫হাজার চারা নিধনের অনুমতি প্রদান পায়।
নিউজ ডেস্ক :

















