⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনা শনাক্তকারী কর্মকর্তাকে বেবিচকের সম্মাননা

HTML tutorial

আকাশে উড়ন্ত অবস্থায় বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনা শনাক্ত করায় কক্সবাজার বিমানবন্দরের এটিসির (এয়ার ট্রাফিক কন্ট্রোল) এক কর্মকর্তা কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কক্সবাজার বিমানবন্দরে কর্মরত এরোড্রামা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে এই সম্মাননা দেয়।

গতকাল বুধবার সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূইয়া জাহিদুলের কৃতিত্বের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচক-এর এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগের অধীনে কক্সবাজার বিমানবন্দরে কর্মরত এরোড্রামা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম তাঁর পেশাগত নিষ্ঠা, সতর্কতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ সক্ষমতার জন্য বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁর এই কৃতিত্বের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন।

সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে। এ সময় দায়িত্বে থাকা মো. জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করেন এবং সংশ্লিষ্ট পাইলটকে সতর্ক করেন। পরবর্তী সময়ে বিলম্ব না করে তিনি জরুরি প্রোটোকল অনুসরণ করেন এবং ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রাম টাওয়ারের নিয়ন্ত্রণে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর সচেতনতা, তৎপরতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ফলে একটি সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব হয়।

বেবিচক জানায়, এই ঘটনা মো. জাহিদুল ইসলামের পেশাদারিত্ব, নিরাপত্তা সচেতনতা ও দায়িত্ব পালনের মানদণ্ডকে প্রতিফলিত করে। এই ধরনের দক্ষতা ও নিষ্ঠা বাংলাদেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আস্থা ও নিরাপত্তার স্তরকে আরও সুদৃঢ় করে তোলে।

HTML tutorial

Leave a Reply