⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম

HTML tutorial

গুঞ্জনটা গতকাল রাতেই শুরু হয়েছিল, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তামিম ইকবাল। সে গুঞ্জনটাই সত্যি হয়েছে। আজ বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

শুধু তামিম নন, মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও ১৪ জনের মতো। প্রার্থীতা বাতিলের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তামিম। সাবেক অধিনায়ক অভিযোগ তুলেছেন, এ নির্বাচনে ফিক্সিং হতে যাচ্ছে। তামিম মন্তব্য করেন, এ নির্বাচন দেশের ক্রিকেটে কালো দাগ হয়ে থাকবে।

নিজের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আপনারা জানেন যে, আমরা আজকে আমাদের নমিনেশনটা (মনোনয়ন) প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে, ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’

এরপরই নির্বাচন নিয়ে অভিযোগটা তোলেন তামিম। সাবেক অধিনায়ক বলেছেন, ‘আপনারা বলেন ফিক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশন ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’

ক্ষুব্ধ তামিম আরও যোগ করেন, ‘যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এ জিনিসটা কোন দিক থেকেই মানায় না। আপনারা আমি নিশ্চিত যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা প্রত্যাহার করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোটব্যাংকও খুব শক্ত। এটা হলো আমাদের একটা প্রতিবাদ।’

তামিম ভালো করেই জানেন, তাঁর এই সরে দাঁড়ানো নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হবে। সেটা জেনেও কেন সরে দাঁড়াচ্ছেন, সেটি নিয়ে তামিমের ভাষ্য, ‘এখান থেকে এসে যে এই নোংরামির অংশ আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সঙ্গে আমরা কোনো দিক থেকে কোনো ভাবেই পার্ট রাখতে পারবো না।’

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা। নির্বাচনী তফলিস অনুযায়ী, আজ ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আজই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা।

HTML tutorial

Leave a Reply