⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

প্রতিমা বিসর্জনের সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

HTML tutorial

বিজয়া দশমীর দিন নদী পথে বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। বিজয়া দশমীর দিন নদী পথে বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিসর্জনের সময় নৌকাতে যাতে অতিরিক্ত লোক না উঠানো হয় এবং যারা সাঁতার জানে না তারের নদীতে না নামার জন্য সতর্ক করেন।

মো. জিয়াউল হক আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

HTML tutorial

Leave a Reply