⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সরিষাবাড়ীতে ৪৮ ঘণ্টায় পৃথক মামলায় যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

HTML tutorial

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে রাজনৈতিক সহিংসতা, বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক পৃথক মামলায় গত ৪৮ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. কবির হোসেন (২৯), ছাত্রলীগের স্থানীয় শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য মো. ইকবাল হোসেন লতিফ (৪০) এবং ছাত্রলীগের সরিষাবাড়ী পৌর শাখার সাবেক নেতা মো. মাহমুদুল হাসান সুজন (৪০)।

সোমবার রাতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজনৈতিক বিরোধের জেরে আওনা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গত ১৯/০৫/২০২৫ইং তারিখে মামলা হয়। সরিষাবাড়ী থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পুলিশ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কবির হোসেনকে গ্রেপ্তার করে। ০৪/০১/২০২৫ ইং সালের দায়ের করা ৩ নম্বর মামলায় পোগলদিয়া ইউনিয়নের ইকবাল হোসেন লতিফ গ্রেপ্তার হন। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার শিমলাপল্লী পশ্চিমপাড়া এলাকার অভিযান চালিয়ে মোঃ মকবুল হোসেনের পুত্র মাহমুদুল হাসান সুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পৃথক মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

11 November 2026

সরিষাবাড়ীতে ৪৮ ঘণ্টায় পৃথক মামলায় যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

www.protidinerchithi.com