⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

HTML tutorial

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ৫ অক্টোবর শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
র‍্যালিশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফজলুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর মাসুদুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম ও ননএমপিও শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিমসহ আরো অনেকে।
সভায় শিক্ষকদের সম্মান সমুন্নত রাখাসহ শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্য দাবী জানানো হয়।

মোঃ মেরাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

05 October 2026

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

www.protidinerchithi.com