⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা কমিটি ঘোষণা, আহ্বায়ক জিতু ও সদস্য সচিব মেহেদী

HTML tutorial

 

বিশেষ প্রতিনিধি:
জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার ১০৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে মোর্শেদ জিতুকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসানকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী কমিটির অনুমোদন দেন। জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদিত হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিন শাহাদ খান আয়ন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রাকিব হাসান সিয়াম, যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. মাহমুদুল হাসান, যুগ্ম সদস্য সচিব হিসেবে মিজানুর রহমান বাবু, মুখ্য সংগঠক হিসেবে আবু নাইম লিমন এবং সংগঠক হিসেবে মনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শেখ সিয়াম, মো. সওকত ইসলাম, রনি মিয়া, মো. আশরাফুল আলমসহ অনেকে।

জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির মেয়াদ আগামী এক বছর।

নতুন এ কমিটির মাধ্যমে শেরপুর জেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আগামী এক বছর এ কমিটি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

22 October 2026

জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা কমিটি ঘোষণা, আহ্বায়ক জিতু ও সদস্য সচিব মেহেদী

www.protidinerchithi.com