⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

চুরি মামলার সাজাপ্রাপ্ত ও ধর্ষন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

HTML tutorial

বিশেষ প্রতিনিধি :
শেরপুরে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি এবং চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪-এর জামালপুর।
বিষয়টি ২৬ অক্টোবর বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন এসআরবি।
২৫ অক্টোবর রবিবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে প্রধান আসামি শরীফ হাসানকে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার রোড এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪-এর তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক তরুণী বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার সময় শরীফ ও তার সহযোগীরা তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়।

পরে ওই তরুণী কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন এবং এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শিশু ধর্ষণ প্রতিরোধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন।

আদালতের আদেশে গত ১২ অক্টোবর নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত হওয়ার পর থেকে শরীফ আত্মগোপনে ছিলো।

পরবর্তী সময়ে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৫ অক্টোবর রবিবার রাত সাড়ে দশটার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিনে রাত পৌনে দশটার দিকে এসআরবি-১৪-এর অপর একটি আভিযানিক দল ঢাকার উত্তরা ইউনিটের সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

সেখান থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়, যিনি ভালুকা থানার একটি চুরি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঝাওরাপাড়া কাপাসিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী ও ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

26 October 2026

চুরি মামলার সাজাপ্রাপ্ত ও ধর্ষন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

www.protidinerchithi.com