⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ৭ আওয়ামলীগ ও ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার-৮

HTML tutorial

প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ৭ আওয়ামলীগ ও ছাত্রলীগ সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ।
দেশ ও সরকার বিরোধী কাজে জড়িত ৭ জন ও মাদক বিক্রয়কর্মী ১ জনসহ মোট ৮ জনকে ১১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি ১১ সেপ্টেম্বর রাতে নিশ্চিত করেন শেরপুর সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে শেরপুর পৌরসভার কসবা বারেক পাড়ার মোঃ মহসিন আলী ছেলে মোঃ মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মন কান্দা বাজিতখিলার মৃত আলমাস মিয়ার ছেলে মোঃ এনামুল হক (৫৮), শেরপুর পৌরসভার মীরগঞ্জ এলাকার মৃত নজরুল ইসলাম নজুর ছেলে মোঃ জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্ল্যাপাড়ার আবুল কাশেমরে ছেলে মোঃ সজিব মিয়া(২৬), মীরগঞ্জ এলাকার মৃত জামানের ছেলে মোঃ মারুফ (২২), সদর উপজেলার রামকৃষ্ণপুরের মোঃ আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯), কৃষ্ণপুর দড়িপাড়ার মামুনুর রশিদের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত (১৯)।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেপ্তারকৃতরা নানা স্থানে দেশ ও সরকার বিরোধী কর্মকান্ড ও শান্ত পরিস্থিতেকে অশান্ত করার চেষ্টা করে আসছিলো। তাদের বিরোদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

HTML tutorial

Leave a Reply