⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মোংলা বন্দরে আমদানি রপ্তানি বাড়াতে বিজিএমইএ বিকেএমইএর সাথে বৈঠক

HTML tutorial

মনির হোসেন, মোংলা
দেশে উৎপাদিত পোষাক স্বল্প খরচে মোংলা বন্দরের মাধ্যমে রপ্তানি করতে দেশের গার্মেন্ট শিল্পের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

ব্যবসায়ীদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতৃবৃন্দের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি। একই সাথে মোংলা বন্দরের মাধ্যমে পোষাক তৈরীর মালামাল আমদানি করতে ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়ার কথা বলেন বন্দর চেয়ারম্যান।

২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ভবনে আয়োজিত আলাদা আলাদা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এসময় দুই ব্যবসায়ী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় সংগঠনের নেতারা বলেন,পদ্মা সেতু চালুর পর ঢাকার কাছাকাছি তৈরি পোশাক কারখানাগুলোর জন্য মোংলা বন্দর একটি অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে তৈরী পোষাক শিল্পের উৎপাদিত ৫০ শতাংশ পণ্য মোংলা বন্দরের মাধ্যমে রপ্তানি করা সম্ভব হবে।

বৈঠকে বন্দর চেয়ারম্যান আরো বলেন, বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করে গার্মেন্টস পণ্য সহজে রপ্তানি করতে যা কিছু প্রয়োজন সবকিছুই বন্দর কর্তৃপক্ষ করবে।

বৈঠকে বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার, পরিচালক (ট্রাফিক) কামাল হোসেন, ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

HTML tutorial

Leave a Reply