⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
শেরপুর সদরের চরশেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামী লাভলু মিয়া (৪৯)কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত লাভলু মিয়া শেরপুর সদর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার জয়তুল্লাহর ছেলে।

১৯ অক্টোবর রাতে সদর উপজেলার দশকাহনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় অপর দুই আসামি এখনো পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এজন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। এমন অবস্থায় সাইফুলের পরিবার তাকে দেশে ফিরিয়ে আনতে লাভলুর সাথে যোগাযোগ করলে লাভলু মিয়া সাইফুলের পরিবারের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় সাইফুলকে পরিবারের সাথে যোগাযোগে বাধা দেয় এবং তাকে জিম্মি করে রাখে লাভলুর লোকজন।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাভলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানবপাচার মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

20 October 2026

মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

www.protidinerchithi.com