Home » ইয়াবাসহ গ্রেপ্তার যুবদলের সাধারণ সম্পাদককে পদ থেকে বহিঃস্কার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু বক্কর ওরফে শাহ্ আলমকে পদ থেকে বহিঃস্কার করা হয়েছে বলে জানাগেছে।
গত ১৮ সেপ্টেম্বর উপজেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন) ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম খান স্বাক্ষরিত ওই চিঠিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিঃষ্কারের ঘোষনা দেয়া হয়।
গত বুধবার রাতে এসআই আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আবু বক্কর ওরফে শাহ আলমকে ২০ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নিউজ ডেস্ক :

















