Home » আগমনী শোভাযাত্রার মাধ্যমে শেরপুরে দুর্গাপূজা শুরু
নিজস্ব প্রতিবেদক :
দুর্গোৎসব উপলক্ষে আজ বেলা সাড়ে এগারোটার সময় শেরপুর জেলা সদরে আগমনী শোভাযাত্রা বের করা হয়। শহরের গোপাল জিউর মন্দির থেকে এ শোভাযাত্রা বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদসহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।
আগমনী শোভাযাত্রার মাধ্যমে জেলার ১৭৬টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে।
শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দিরে পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
নিউজ ডেস্ক :

















