⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

জামালপুরে আ.লীগের মিছিল ও থানায় মামলা: গ্রেপ্তার ৩

HTML tutorial

রাশেদুল ইসলাম জামালপুর থেকে:
শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘটনায় আনোয়ার হোসেন শাহীন নামে এক শ্রমিক নেতা ৭২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (৯ নভেম্বর) রাত ২ টার দিকে জামালপুর থানায় মামলা দায়ের করা হয়।
শ্রমিক নেতা আনোয়ার হোসেন শহীন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলা থেকে জানা যায়- গত রবিবার (০৮ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহাল করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা শহরের প্রধান সড়ক বকুলতলা মোড়ে সমবেত হয়ে মশাল, ব্যানার, লাঠি-শোটা, লোহার রড, পেট্রোল বোমসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন। পরে মিছিল শেষে তা তমালতলা মোড়ের প্রধান সড়কে পৌছালে মামলার বাদী ও স্বাক্ষীরা স্থানীয়দের সাথে ধাওয়া দিলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ফেলে চলে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে। পরে শ্রমিক দলে সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান করে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং ৩৫ জনকে অজ্ঞাত নামীয় আসামি করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে মামলা দায়ের করেছি এবং আগামীকাল আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ প্রসঙ্গে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেছেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে বিকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ ঘটনার ৫ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

09 November 2026

জামালপুরে আ.লীগের মিছিল ও থানায় মামলা: গ্রেপ্তার ৩

www.protidinerchithi.com