⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গণতান্ত্রিক উপায়ে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: বিএনপি নেতা মাসুদ

HTML tutorial

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদর -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন নিয়ে একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ড. ইউনুস নির্বাচনের পক্ষে, যারা নির্বাচন পেছনের ষড়যন্ত্র করবে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। সোমবার বিকেলে ১৩ নং রৌহা ইউনিয়ন বিএনপির আয়োজনে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চাঁন মিয়া।

এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক সদস্য মো. ফসিউল ইসলাম সুজন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু সামা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা জাসাসের আহ্বায়ক রমজান আলী, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হানিফ, জেলা যুবদলের সহ সভাপতি মীর কাশেম, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব প্রমুখ।

সভায় রৌহা ইউনিয়নের হাজার হাজার মানুষ সুশৃঙ্খল ভাবে সভাস্থলে উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা সেটি বাস্তবায়নের কথা শুনেন।

এসময় রৌহা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

22 July 2025

গণতান্ত্রিক উপায়ে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: বিএনপি নেতা মাসুদ

www.protidinerchithi.com