⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ডিক্লেয়ারেশন পেলো দৈনিক প্রতিদিনের চিঠি

HTML tutorial

স্টাফ রিপোর্টার :
বহুল প্রচারিত ও পাঠক নন্দিত অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের চিঠি বাংলা দৈনিক পত্রিকা হিসেবে ডিক্লেয়ারেশন ও নিবন্ধন লাভ করেছে। শেরপুর জেলাসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনার নানা গল্প তুলে ধরার প্রত্যয়ে দৈনিক প্রতিদিনের চিঠি আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সব মানুষের কথা বলবে প্রতিদিনের চিঠি এ শ্লোগানে পত্রিকাটি দ্রুতই পাঠকের হাতে আসবে বলে জানান দৈনিক প্রতিদিনের চিঠির প্রকাশক ও তরুণ সাংবাদিক শাহরিয়ার শাকির।
নানা প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার পর শেরপুর জেলা প্রশাসক অফিস থেকে ডিক্লেয়ারেশন কাজ সম্পন্ন করে পত্র প্রেরণ করা হয়েছে।
দৈনিক প্রতিদিনের চিঠি শেরপুর জেলা ও বৃহত্তর ময়মনসিংহের সংবাদের প্রাধান্য দিলেও জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের খবর পাবেন পাঠকরা।
দৈনিক প্রতিদিনের চিঠি পত্রিকার প্রকাশক শাহরিয়ার শাকির সামনে পথ চলায় সবার সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

27 October 2026

ডিক্লেয়ারেশন পেলো দৈনিক প্রতিদিনের চিঠি

www.protidinerchithi.com