⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

লিজেন্ড লিগের ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলো

HTML tutorial

স্পোর্টস ডেস্ক :
লিজেন্ড লিগের বহু প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডেসের (ডাব্লিউসিএল) সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচ নিয়ে আগ থেকেই তুমুল সমালোচনা হচ্ছিল। সমর্থকদের তোপে ২০ জুলাই ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে আয়োজকরা।

আনুষ্ঠানিক বিবৃতিতে ডাব্লিউসিএল ‘মানুষের অনুভূতিতে আঘাত করার’ জন্য এবং ‘অনিচ্ছাকৃত দুঃখ’ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে। প্রতিবছর এই টুর্নামেন্টে যুবরাজ সিং- শাহিদ আফ্রিদিদের দেখার অপেক্ষায় থাকেন সমর্থকেরা। কিন্তু গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্ক যুদ্ধে রূপ নেয়। এরপর থেকেই সব ধরনের খেলায় পাকিস্তানকে বয়কট করার দাবি উঠেছে ভারতে।

এই ম্যাচের আগে লিজেন্ড লিগের দলে থাকা শিখর ধাওয়ান ও সুরেশ রাইনা নাম কাটিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিবৃতিতে ডাব্লিউসিএল জানিয়েছে, ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের স্মৃতি সৃষ্টি করাটাই তাদের উদ্দেশ্য।

অন্য সব খেলা- হকি ও ভলিবলের মতো এখানেও ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু তারা বুঝতে পারছে, মানুষের আবেগ বুঝতে ভুল করেছিল এবং অনিচ্ছাকৃতভাবে ভারতীয় কিংবদন্তী ও সমর্থকদের ক্রোধের জন্ম দিয়েছে।

এই সিদ্ধান্তের আগে শিখর ধাওয়ান টুইট করে বলেছেন, গত মে মাসেই এ ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি, ’১১ মে যে পদক্ষেপ নিয়েছিলাম, আজও স অবস্থানে আছি। আমারে কাছে আমার দেশ সবকিছু, দেশের চেয়ে বড় কিছু নেই।’

এই টুইটের পর সমর্থকদের ক্রোধ আরও বাড়ে। চাপের মুখে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইজমাইট্রিপ নাম প্রত্যাহার করে নিয়েছে। বড় তারকাদের খেলতে না চাওয়া এবং এভাবে স্পনসর সরে যাওয়ায় এমনিতেও ম্যাচ বাতিল না করে উপায় ছিল না ডাব্লিউসিএলের।
সূত্র : ইন্টারনেট।

HTML tutorial

Leave a Reply