বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণ করেছেন। ২৬ এপ্রিল রবিবার দুপুরে বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের নিকট থেকে নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
দায়িত্ব গ্রহণের সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।
তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি জেলায় যোগদানের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

















